← All posts

Blog

রক্ত সেতু এখন লাইভ: জরুরি রক্তের সন্ধানে যাচাইকৃত রক্তদাতা, হাসপাতাল ও ব্লাড ব্যাংক এক জায়গায়

Rokto Setu · 9 Oct 2026

রক্ত সেতু এখন লাইভ: জরুরি রক্তের সন্ধানে যাচাইকৃত রক্তদাতা, হাসপাতাল ও ব্লাড ব্যাংক এক জায়গায়
আলহামদুলিল্লাহ! "রক্ত সেতু" এখন লাইভ! 🌐 www.roktosetu.me "আপনার রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন" জরুরি মুহূর্তে রক্ত খুঁজতে গিয়ে আমরা অনেকেই দিশেহারা হয়ে পড়ি। এই সমস্যার সমাধানেই আমাদের উদ্যোগ। রক্ত সেতু একটি স্বেচ্ছাসেবী ও মানবিক প্ল্যাটফর্ম, যেখানে যাচাইকৃত রক্তদাতা, রক্তপ্রার্থী, হাসপাতাল ও ব্লাড ব্যাংক এক জায়গায় যুক্ত হয়। সবকিছু যাচাইকৃত, দ্রুত এবং সম্পূর্ণ বিনামূল্যে। কারা যুক্ত হতে পারবেন? রেজিস্ট্রেশনের সময় চার ধরনের অ্যাকাউন্টের যেকোনো একটি বেছে নেওয়া যাবে: ১. রক্তদাতা (Donor) যারা স্বেচ্ছায় রক্ত দিতে চান। আপনার একটি রক্তদানে বাঁচতে পারে ১ জন মানুষের জীবন। ২. রক্তপ্রার্থী (Blood Seeker) যিনি নিজের বা প্রিয়জনের জন্য রক্ত খুঁজছেন। ৩. হাসপাতাল (Hospital) রোগীর জন্য রক্তের প্রয়োজনে হাসপাতালগুলো এই প্ল্যাটফর্মের সাহায্য নিতে পারবে। ৪. ব্লাড ব্যাংক (Blood Bank) ব্লাড ব্যাংকগুলো রক্তের চাহিদার সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবে। অতিরিক্ত অপশন: স্বেচ্ছাসেবক (Volunteer) যেকোনো অ্যাকাউন্টের সঙ্গে "Standard account + volunteer" বেছে নিলে নিজের মূল ভূমিকার পাশাপাশি রক্ত সেতুর বিভিন্ন কার্যক্রম সমন্বয়েও সহায়তা করতে পারবেন। কীভাবে রেজিস্ট্রেশন করবেন? ১. roktosetu.me/register এ যান (অথবা হোমপেজের "Become a donor" বাটনে ক্লিক করুন)। ২. পূর্ণ নাম, ফোন নম্বর, ইমেইল ও পাসওয়ার্ড দিন। ৩. "I am registering as" থেকে আপনার ধরন বেছে নিন (Donor / Blood Seeker / Hospital / Blood Bank)। ৪. বিভাগ, জেলা, উপজেলা/থানা ও এলাকা নির্বাচন করুন আপনার সঠিক অবস্থান কখনোই জনসমক্ষে দেখানো হয় না। ৫. অ্যাকাউন্ট টাইপে "Standard" অথবা "Standard + volunteer" বেছে নিন। ৬. "Create account" চাপুন। আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেটি দিয়ে অ্যাকাউন্ট যাচাই করুন। ৭. এরপর Log in করে সব সুবিধা ব্যবহার করুন। রক্ত প্রয়োজন হলে কীভাবে সাহায্য নেবেন? ১. রক্তপ্রার্থী হিসেবে অ্যাকাউন্ট খুলে লগইন করুন। ২. হোমপেজের "Request blood" থেকে জরুরি রক্তের রিকোয়েস্ট পোস্ট করুন। ৩. সিস্টেম আপনার এলাকার মিলে যাওয়া রক্তদাতাদের অ্যালার্ট পাঠিয়ে দেবে। ৪. একদম জরুরি অবস্থায় সরাসরি কল করুন: +8801332306037 এছাড়া roktosetu.me/emergency পেজে ঢাকার ব্লাড ব্যাংক, ICU, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সার্ভিসসহ ১৩টি জরুরি সেবার ফোন নম্বর ও ঠিকানা দেওয়া আছে। এর বেশিরভাগই ২৪/৭ খোলা। কে কী সুবিধা পাবেন? রক্তদাতা: যাচাইকৃত ডোনার নেটওয়ার্কের অংশ হওয়া নিজের এলাকার জরুরি রক্তের অনুরোধ সম্পর্কে জানতে পারা রক্তদানের গল্প শেয়ার ও ইভেন্টে অংশগ্রহণের সুযোগ রক্তপ্রার্থী: বিনামূল্যে জরুরি রক্তের রিকোয়েস্ট করা কাছের যোগ্য রক্তদাতাদের কাছে দ্রুত অ্যালার্ট পৌঁছানো জরুরি সেবার তালিকা ও হটলাইন সাপোর্ট হাসপাতাল ও ব্লাড ব্যাংক: যাচাইকৃত ডোনার ও রক্তপ্রার্থীদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া জরুরি রক্তের চাহিদা দ্রুত সমন্বয় করার সুযোগ স্বেচ্ছাসেবক: মানবিক কাজে সরাসরি অংশ নেওয়ার সুযোগ রক্ত সেতুর কার্যক্রম সমন্বয়ে ভূমিকা রাখা সবার জন্য: পোস্ট, স্টোরি, গ্যালারি ও ইভেন্ট দেখার সুযোগ সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার আপনি কীভাবে পাশে দাঁড়াতে পারেন? রক্ত দিন: রক্তদাতা হিসেবে রেজিস্টার করুন। আপনার এলাকায় কারও প্রয়োজন হলে আপনি জানতে পারবেন। স্বেচ্ছাসেবক হোন: রেজিস্ট্রেশনের সময় "Standard + volunteer" বেছে নিন। অনুদান দিন: আপনার অনুদান রোগীদের পাশে দাঁড়াতে এবং রক্তদান ক্যাম্পেইন চালাতে সাহায্য করে। roktosetu.me/donate ছড়িয়ে দিন: এই পোস্টটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বাঁচাতে পারে। অভিজ্ঞতা শেয়ার করুন: আপনার রক্তদানের গল্প অন্যদের অনুপ্রাণিত করবে। যোগাযোগ: ফোন ও ইমারজেন্সি: +8801332306037 ইমেইল: team.roktosetu@gmail.com ঠিকানা: রূপসী, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ফেসবুক পেজ: Rokto Setu - রক্ত সেতু আজই যুক্ত হোন: www.roktosetu.me "Every drop builds a bridge to a life." আপনার এক ব্যাগ রক্ত হয়তো কারও পুরো জীবন। চলুন, সবাই মিলে রক্ত সেতু গড়ি।